জননীর আঁচল তলে মধুচন্দ্রিমা হাসি অন্তরের আত্মা যেথায় শ্রদ্ধাঞ্জলি করে । সে আমার বাংলা ভাষা তোমার জন্য যাদের শহীদ তাদের বিসর্জন আজো জেগে আছে প্রতিটি মহৎ মনের ঘরে ঘরে । তবে সে বাস্তব ! করুণ অসহায় জাতি ? করুণা দিয়েই করছে তোমার সম্মানের ক্ষতি । ব্যস্তময় এই পৃথিবীর সকল জাতিই আপন আপন ভাষা তার করছে বিস্তার, দুরন্ত বিশ্বে – তার মাঝে আমার পরিষ্পূরণ ঢেউ ভাটা কিস্তে । সত্যি বলছি আমি মিথ্যে নয় হে আমার প্রাণের ভাষা ? জিজ্ঞেস কর ঐ হীন মৌনতাদের যাদের কারণে - বহিঃবিশ্বে তোমার ভাষার পরিচয় দিতে লজ্জা লাগে । এ করুণ বাণী বলি কিসে অবহেলার নতজানুর সিংহাসন এ ক্ষোভ আমার শুধু একার না জাগে ঐ চেয়ে দেখ তোমায় যারা ভালবাসে তারাও সেই শোকে কাঁদে ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।